POPULAR BD NEWS
Popular BD News Logo

করোনা আক্রান্ত চিত্রনায়ক আলমগীর

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১ | সময়: ২:২৯ অপরাহ্ণ

করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার পরও করোনা আক্রান্ত হয়েছেন চিত্রনায়ক আলমগীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যটি জানিয়েছেন তার স্ত্রী ও কিংবদন্তি গায়িকা রুনা লায়লা।

ফেসবুক পোস্টে রুনা লায়লা লিখেছেন, আলমগীর সাহেবের করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি। হাসপাতালটির ডাক্তার, নার্স ও কর্মীরা তাকে পর্যবেক্ষণ করছেন এবং যত্ন নিচ্ছেন।

রুনা লায়লা আরও লিখেছেন, তিনি এখন ভালো আছেন। পরিবার হিসাবে আমরা চাই, তার প্রাথমিক ও সম্পূর্ণ সুস্থতার জন্য দোয়া করবেন সবাই। সবার সম্মিলিত প্রার্থনা তাকে দ্রুত নিরাময় করবে ইনশাআল্লাহ।

সূত্র:জাগরণ

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন