POPULAR BD NEWS
Popular BD News Logo

আগামী সাতদিনও ব্যাংকের লেনদেন চলবে বেলা একটা পর্যন্ত

ডেস্ক নিউজ | প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১ | সময়: ১:৪৩ অপরাহ্ণ

সরকারঘোষিত ‘সর্বাত্মক লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। সে জন্য এ সময়ে ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক গতকাল নতুন করে এ সিদ্ধান্ত নিয়েছে। সরকারের লকডাউনের কারণে বর্তমানেও ব্যাংকে লেনদেন হচ্ছে ১০টা থেকে ১টা পর্যন্ত। লেনদেনের এ সময়সীমা আরও এক সপ্তাহ একই থাকবে। নতুন করে নির্দেশনা দিয়ে সেটিই জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কারণ, এর আগে কেন্দ্রীয় ব্যাংক ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত লেনদেনের সময় ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত নির্ধারণ করেছিল।

রাজধানীর ব্যাংক শাখাগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, ব্যাংকে এখন খুব বেশি গ্রাহকের ভিড় নেই। সব ব্যাংকই অনলাইন ও অ্যাপভিত্তিক লেনদেন সেবা চালু করেছে। এ ছাড়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও লেনদেন করা যাচ্ছে।

সূত্র:প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন