POPULAR BD NEWS
Popular BD News Logo

মুক্তিপণ না পেয়ে হত্যার পর মাটিচাপা, ২৫ দিন পর লাশ উদ্ধার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১ | সময়: ১২:৫৭ অপরাহ্ণ

বেড়াতে যাওয়ার কথা বলে কুমিল্লা থেকে বান্দরবানের লামা উপজেলায় এনে জিম্মি করে মুক্তিপণ না পেয়ে এক কিশোরকে হত্যার পর মাটি চাপা দেওয়ার অভিযোগ উঠেছে। নিহত কিশোরের নাম হাফেজ মো. অলি উল্লাহ স্বাধীন।

মঙ্গলবার রাত ২টায় আসামিদের দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে খুনের ২৫ দিন পর মাটির নিচ থেকে নিহত হাফেজ স্বাধীনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে এ ঘটনায় পুলিশ মঙ্গলবার দুপুরে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বেতঝিরি থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল দুই আসামি ফয়েজ আহমদ (৩৮) ও মো. আরিফুল ইসলামকে (১৭) আটক করে।

২২ মার্চ নৃশংস এ ঘটনা ঘটে বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শিং ঝিরি এলাকায়।

নৃশংসভাবে খুন হওয়া হাফেজ মো. অলি উল্লাহ স্বাধীন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ফতেহাবাদ ইউনিয়নের বিষুপুর গ্রামের মো. মোবারক হোসেন ও লুৎফা বেগমের ছেলে।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন