POPULAR BD NEWS
Popular BD News Logo

নাছিরপুর-চাপাতলী রাস্তা বেহাল দশা চরম জনদুর্ভোগ

শান্ত ধর, কচুয়া | প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১ | সময়: ৮:৫৩ অপরাহ্ণ

কচুয়া উপজেলার গুরুত্বপূর্ণ নাছিরপুর হইতে চাপাতলী রাস্তার বেহাল দশা। যার ফলে জনসাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব যেন দেখার কেউ নেই।
সরেজমিনে দেখা যায়, নাছিরপুর থেকে চাপাতলী সড়কটির প্রায় ২কিলোমিটার বিভিন্ন জায়গায় পিচ, ইট-পাথর ওঠে গিয়ে খানাখন্দ ও ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তের ফলে সড়কটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে। উক্ত রাস্তা দিয়ে দুর্ভোগের সাথে প্রতিদিন সহস্রাধিক বিভিন্ন ধরণের যানবাহন চলাচল করছে। আর প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

তবে উপজেলার প্রত্যন্ত এলাকা ৯নং কড়ইয়া ইউনিয়নের নাছিরপুর,আকানিয়া,দড়িলক্ষীপুর,পরানপুর ও ১১নং গোহট ইউনিয়নের চাপাতলী মানুষ বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন। কারণ তাদের চলাফেরার একমাত্র রাস্তা হচ্ছে নাছিরপুর হইতে রহিমানাগর যাওয়ার প্রধান সড়ক প্রায় ৪ কিলোমিটার রাস্তা। জরুরি কোন মুমূর্ষু বা প্রসূতি রোগীদের হাসপাতালে নিতে সীমাহীন দুর্ভোগের শিকার হতে হয়।

এ বিষয়ে চাপাতলী গ্রামের অধিবাসী বিশিষ্ট সমাজ সেবক মো.মনির হোসেন ও আনোয়ার হোসেন বলেন,এই রাস্তাটি নির্মাণ হয়েছে প্রায় ১৩বছর আগে, রাস্তার পাঁকা হওয়ার পর থেকে কোনো সংস্করন হয়নি, রাস্তার দু’পাশ ভেঙে ছোট বড় গর্তে হয়ে বেহাল দশায় পরিণত হয়েছে।
কচুয়া উপজেলা সহকারী প্রকৌশলী কামাল হোসেন বলেন,নাছিরপুর-চাপাতলী সড়কটি স্থায়ীভাবে সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। বাজেট পাশ হলেই রাস্তাটি সংস্কারসহ দু’পাশ বড় করা হবে।

এছাড়া রাস্তাগুলো অতিবৃষ্টিপাত ও ভারী যানবাহন চলাচলের কারণে নষ্ট হচ্ছে। গ্রামীণ সড়কে ভারী যানচলাচলে সর্তক হতে হবে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন