POPULAR BD NEWS
Popular BD News Logo

কয়েলের আগুনে পুড়ে ভিক্ষুকের মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১ | সময়: ৩:৩২ অপরাহ্ণ

নীলফামারীর ডোমারে ঝুপড়িঘরে কয়েলের আগুনে দগ্ধ হয়ে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। তার নাম জোবেদা খাতুন (৬৫)।

মঙ্গলবার রাত ১টার দিকে ডোমার উপজেলা প্রেসক্লাবসংলগ্ন রেললাইনের ধারে এ অগ্নিকাণ্ডের ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ১টার দিকে ডোমার প্রেসক্লাবসংলগ্ন রেললাইনের ধারে থাকা ভিক্ষুক জোবেদা খাতুনের ঝুপড়িঘরে আগুন লাগে। এ সময় বৃদ্ধা জোবেদা খাতুন ঘুমিয়ে ছিলেন।

আগুন  দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে ওই ঘরে দগ্ধ হয়ে মৃত্যু হয় জোবেদার।

পরে খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণসহ ভিক্ষুক জোবেদা খাতুনের মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডোমার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজান আলী জানান, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে মশা তাড়ানোর কয়েলের আগুন থেকে এর সূত্রপাত। আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় দগ্ধ হয়ে ওই বৃদ্ধা মৃত্যুবরণ করেন।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন