করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সুলতান আহমদ (৬৭) নামের এক রোহিঙ্গা মারা গেছেন। রোববার রাতে কক্সবাজার সদর হাসপাতালে ওই রোহিঙ্গার মৃত্যু হলেও তা প্রকাশ পায় সোমবার রাতে ক্যাম্পে দাফনের পর। তিনি টেকনাফের শালবাগান আশ্রয়শিবিরের (২৬ নম্বর) বি-৬ ব্লকের বাসিন্দা ছিলেন। এর আগে করোনায় উখিয়ার বিভিন্ন আশ্রয়শিবিরে ১০ জন রোহিঙ্গার মৃত্যু হলেও টেকনাফ শিবিরে এটাই প্রথম মৃত্যু।
এই আশ্রয়শিবিরের বাসিন্দা কবির আহমদ ও সাজেদা বেগম বলেন, এত দিন এই শিবিরে করোনায় কেউ মারা যায়নি। বৃদ্ধের জানাজা ও দাফনের পর করোনায় একজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আতঙ্ক দেখা দেয়। এই শিবিরে স্বাস্থ্যবিধির বালাই নেই। অধিকাংশ রোহিঙ্গা মুখে মাস্ক পরে না।
সূত্র:প্রথম আলো
H/N