POPULAR BD NEWS
Popular BD News Logo

২৮ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১ | সময়: ১:০৪ অপরাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন লকডাউনের মেয়াদ ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক  লকডাউন চলছে। ২১ এপ্রিল তা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় রোববার আরও এক সপ্তাহের জন্য ‘কঠোর লকডাউনের’ সুপারিশ করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

লকডাউনের মেয়াদ বাড়াতে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সেখানেও লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়।

সূত্রঃ যুগান্তর

H/N

 

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন