POPULAR BD NEWS
Popular BD News Logo

করোনায় সব রেকর্ড ভেঙ্গে ১১২ জনের মৃত্যু, শনাক্ত৪২৭১

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১ | সময়: ৭:৩১ অপরাহ্ণ

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ১১২ জনের। এটি দেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড। এর আগে  ১৬ ও ১৭ এপ্রিল করোনায় ১০১ জন করে মারা যান। আর ১৮ এপ্রিল করোনায় মারা যান ১০২ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৪৯৭ জন।

চব্বিশ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ৪ হাজার ২৭১ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন ৭ লাখ ২৩ হাজার ২২১ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন