POPULAR BD NEWS
Popular BD News Logo

স্বাস্থ্যকর্মীদের আইডিকার্ড বহন বাধ্যতামূলক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১ | সময়: ৩:৫১ অপরাহ্ণ

সরকারের কঠোর বিধিনিষেধ চলাকালে রাস্তায় বের হতে জরুরি স্বাস্থ্য সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের বাধ্যতামূলক আইডি কার্ড ব্যবহারের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (১৯ এপ্রিল) সকালে এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়।

সম্প্রতি চিকিৎসকের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরাও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতিতে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করার নিমিত্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতালসমূহ (সকল পর্যায়ে) জনসাধারণের মাঝে জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে চিকিৎসক ও নার্সসহ অন্যান্য সকল স্বাস্থ্যকর্মীদের লকডাউনের পরিস্থিতিতে জরুরি স্বাস্থ্যসেবা/চিকিৎসা সেবাসহ অন্যান্য কার্যক্রমে জড়িত সকল কর্মকর্তা কর্মচারীদের দাপ্তরিক পরিচয়পত্র (আইডি কার্ড) আবশ্যিকভাবে ব্যবহার করার জন্য বলা হলো।
সূত্র:জাগরণ
H/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন