POPULAR BD NEWS
Popular BD News Logo

ফেরি পারাপারে নানা অজুহাত

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১ | সময়: ৩:১৮ অপরাহ্ণ

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়ে চলমান লকডাউনের ভেতরেই ঢাকা ছাড়ছেন মানুষ।

সোমবার (১৯ এপ্রিল) ভোর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে বিভিন্ন অজুহাতে, ভুয়া পরিচয়ে ফেরি ও ট্রলারে করে নদী পার হতে দেখা গেছে অনেককেই।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ভোর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া উভয় ঘাট এলাকায় বিভিন্ন চেকপোস্ট ফাঁকি দিয়ে, অনেকে ভুয়া পরিচয় ব্যবহার করে ঘাটে আসে। এরপর ফেরি পার হয়। যেহেতু এক থেকে দেড় ঘণ্টা পর পর ফেরি ছাড়ে, সে কারণে অনেকেই কয়েক গুণ বেশি ভাড়া দিয়েও ট্রলারে করে পদ্মা পার হচ্ছেন।

আহম্মেদ নামের একজন জানান, তিনি ঢাকায় থাকতেন। ৩ ঘণ্টার মুভমেন্ট পাস নিয়ে ঢাকা থেকে ঘাটে এসেছেন। তাই তাড়াহুড়ো করে ট্রলারে পার হচ্ছেন।

আরিফ নামের একজন মেডিকেল ছাত্র জানান, তিনি অনেক দিন ঢাকাতে ছিলেন। সামনে লকডাউন আরও বাড়তে পারে, তাই আটকে পড়ার চেয়ে ভোর রাতে যখন চেকপোস্ট শিথিল থাকে সেই সুযোগে মুভমেন্ট পারমিট ছাড়াই ঘাটে এসেছেন।

কয়েকজনের সঙ্গে কথা বলে দেখা যায়, সংবাদকর্মী, ডাক্তার, বিদ্যুৎকর্মী পরিচয়ে ঘাট এলাকায় এসেছেন।
সূত্র:জাগরণ
H/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন