POPULAR BD NEWS
Popular BD News Logo

‘কবরী রোডে’ হাঁটা হলো না কবরীর

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১ | সময়: ২:৫২ অপরাহ্ণ

বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে কবরী অভিনীত সবচেয়ে জনপ্রিয় সিনেমা ‘ক,খ,গ,ঘ, ঙ’ এই চলচ্চিত্রের পুরো দৃশ্য ধারণ করা হয়েছিলো চুয়াডাঙ্গা জেলা শহরের বিভিন্ন জায়গায়। এই সিনেমার কাজের জন্য তিনি শহরের ‘সেতাব মঞ্জিল’ নামে একটি বাড়িতে এক মাস অবস্থান করেন।

জীবনে প্রথমবার চুয়াডাঙ্গায় চলচ্চিত্র চিত্রায়ন হওয়ায় এবং যে সড়কে ‘সেতাব মঞ্জিল’ অবস্থিত সেই সড়ককে ‘কবরী রোড’ নামকরণ করেন চুয়াডাঙ্গার গণ্যমান্য ব্যক্তিরা। আজও করবী রোড জেলা শহরের একটি প্রাণকেন্দ্র। মৃত্যুর আগে কবরী একবার নিজের নামে করা রোডে খালি পায়ে হাঁটতে চেয়েছিলেন, কিন্তু তার আশা-আকাঙ্ক্ষা পরাজিত হলো করোনার কাছে।

জানা গেছে, ১৯৬৯ সালে শুটিং হয়েছিল ‘ক, খ, গ, ঘ, ঙ’ চলচ্চিত্র। খ্যাতিমান পরিচালক নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ও অভিনেতা আনোয়ার হোসেন, নায়ক রাজ রাজ্জাক এবং অভিনেত্রী সারাহ বেগম কবরী অভিনীত চলচ্চিত্রটি ১৯৭০ সালের ১৩ ফেব্রুয়ারি মুক্তি পায়।

২০১৬ সালে একটি অনুষ্ঠানে আজীবন সম্মাননা পুরস্কার পাওয়ার পর এক সাক্ষাৎকারে কবরী বলেছিলেন, “আমার জীবনে প্রথম অভিনীত সিনেমা ‘ক, খ, গ, ঘ, ঙ’ চিত্রায়ন হয় চুয়াডাঙ্গায়। সেখানে আমার নামে একটি সড়ক নামকরণ করা হয়েছে। আমি সেখানে যাব এবং নিজ খরচে যাব। আমি বেঁচে থাকতে একবার রাস্তাটি দেখে যেতে চাই।”

সূত্র:জাগরণ

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন