ঈদুল ফিতরের আগে সর্বাত্মক লকডাউন শিথিল করার ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার নিজ বাসভবন থেকে এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেছেন, জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তা ভাবনা করছে।
চলমান লকডাউন বাড়ানোর ইঙ্গিত দিয়ে সেতুমন্ত্রী বলেন, বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারাদেশে আরও এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন বাড়ানোর সক্রিয় চিন্তা ভাবনা করছে।
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত প্রথম দফা সর্বাত্মক লকডাউন শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার। এদিন থেকেই আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার।
এর আগে রোববার করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ প্রতিরোধে আরও এক সপ্তাহের জন্য ‘কঠোর লকডাউনের’ সুপারিশ করে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
সূত্র: যুগান্তর
H/N