POPULAR BD NEWS
Popular BD News Logo

করোনায় মৃত্যুর মিছিলে আজ ১০২ জন, আক্রান্ত ৩৬৯৮ জন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১ | সময়: ৪:৪১ অপরাহ্ণ

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ১০২ জনের মৃত্যু হয়েছে।দেশে করোনায় এটাই সর্বোচ্চ মৃত্যু।এ নিয়ে দেশে করোনায় প্রাণ হারালেন মোট ১০ হাজার ৩৮৫ জন। আর ২৪ ঘণ্টায় প্রাণঘাতি ভাইরাসটি ধরা পড়েছে ৩ হাজার ৬৯৮ জনের শরীরে।

রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যে এসব জানা গেছে।এর আগে গেল শনিবার এবং শুক্রবার ১০১ জনের রেকর্ড মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।তার আগে সর্বাত্মক লকডাউনের প্রথম দিন ৯৬ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪০৪টি নমুনা সংগ্রহ করা হয়।গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩ হাজার ৬৯৮ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জন।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন