POPULAR BD NEWS
Popular BD News Logo

শুটারগানসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১ | সময়: ২:৫৭ অপরাহ্ণ

পাবনায় কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, কার্তুজ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (১৭ এপ্রিল) রাতে সদর উপজেলার দোপখোলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (১৭ এপ্রিল) সকালে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার দুই কিশোর হলো দোপখোলা গ্রামের শাহজাহান আলীর ছেলে সজীব আহম্মেদ (১৬) ও একই এলাকার রিকাত আলীর ছেলে আশিক আহম্মেদ (১৭)।

পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, সদর থানার দোপখোলা এলাকা থেকে দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সূত্র:জাগরণ

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন