চাঁদপুরের কৃতীসন্তান, বরেণ্য চিত্রনায়ক ওয়াসিম আর নেই (ইন্নালিল্লাহে… রাজিউন) । তিনি রাত সাড়ে ১২টায় বার্ধক্যজনিত অসুস্থতায় মৃত্যুবরণ করেন।
ওয়াসিমের জন্ম ১৯৫০ সালে, মতলব উত্তরের ফরাজিকান্দিতে। তাঁকে বাংলা চলচ্চিত্রের অ্যাকশন ও ফোক ফ্যান্টাসির নায়ক মনে করা হয়। তিনি প্রায় ১৫০টি চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয় করেন। তাঁর অভিনীত ‘দি রেইন’ চলচ্চিত্রটি পৃথিবীর ৪৬টি দেশে মুক্তি পেয়েছিল। যা তাঁকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়।
তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা : ডাকু মনসুর, জিঘাংসা, কে আসল কে নকল, বাহাদুর, দোস্ত দুশমন, মানসী, দুই রাজকুমার, সওদাগর, নরম গরম, ইমান, রাতের পর দিন, আসামি হাজির, মিস লোলিতা, রাজ দুলারী, চন্দন দ্বীপের রাজকন্যা, লুটেরা, লাল মেম সাহেব, বেদ্বীন, জীবন সাথী, রাজনন্দিনী, রাজমহল, বিনি সুতার মালা, বানজারান। সূত্র- মুহাম্মদ ফরিদ আহমেদ