POPULAR BD NEWS
Popular BD News Logo

কোম্পানীগঞ্জে অতিরিক্ত র‌্যাব-পুলিশ মোতায়েন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১ | সময়: ৯:৪৯ অপরাহ্ণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবদুল কাদের মির্জা ও স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের বিবদমান সহিংসতার পর উপজেলা সদর বসুরহাটে অতিরিক্ত র‌্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার বসুরহাটের পৌরভবন, বঙ্গবন্ধু চত্বর, বাসস্ট্যান্ড, রূপালী চত্বর, শহিদ মিনার, উপজেলা গেটসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে।

লকডাউনের মধ্যে বাজারে লোকজন কম থাকলেও সবাইকে জিজ্ঞাসাবাদসহ বিভিন্ন কৈফিয়ত দিয়ে পুলিশ-র‌্যাবের চেকপোস্ট পার হতে হচ্ছে।

বসুরহাট পৌরসভা ভবনের তিনতলায় বেশ কয়েকজন অনুসারী নিয়ে অবস্থান করছেন মেয়র আবদুল কাদের মির্জা। সেই ভবনের অনেক ফটকের গেটে তালা লাগিয়ে মূল ফটকে অতিরিক্ত পুলিশ দায়িত্ব পালন করছেন। কাদের মির্জার পরিবারের লোক ছাড়া তেমন কাউকে সেখানে যেতে দেয়া হচ্ছে না।

সকালের দিকে বসুরহাট বাজারে সীমিত আকারে কাঁচাবাজার বসলেও দুপুরের দিকে ওষুধ আর কিছু মুদি দোকান ছাড়া সব বন্ধ রয়েছে। দূরপাল্লার ভারি কোনো যানবাহন না চললেও কিছুসংখ্যক ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশা চলতে দেখা গেছে।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন