POPULAR BD NEWS
Popular BD News Logo

স্পেশাল ওয়ালনাট ও মিক্সড ফ্রুট সালাদ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১ | সময়: ৩:২৩ অপরাহ্ণ

উপকরণ

সাগর কলা ৩টি, আপেল ৩টি, আঙুর সবুজ বা কালো একগোছা, নাশপাতি ২টি, ডালিম আধটুকরা, মেয়োনেজ বা সালাদ ড্রেসিং পরিমাণমতো, মধু ২-৩ চা–চামচ, কালিজিরা ১ চা–চামচ, কমলালেবুর রস ১ চা–চমাচ, ওয়ালনাট কয়েক টুকরা এবং ধনেপাতাকুচি আন্দাজমতো।

প্রণালি

পাকা কলা টুকরা করে নিন। আপেল ও নাশপাতি কিউব করে কেটে নিন। এবার সব ফল ও বাকি উপকরণ ঝটপট মিশিয়ে তৈরি করে ফেলুন এই মজাদার সালাদ। পরিবেশনের আগে ফ্রিজে কিছু সময় রেখে দিলে খেতে আরও ভালো লাগবে।

সূত্র:প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন