POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় দুই ইয়াবা ব্যবসায়ী আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১ | সময়: ৮:৫০ অপরাহ্ণ

কচুয়ায় দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে কড়ইয়া এলাকায় কচুয়া থানার এএসআই সফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৭০ পিচ ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, কোয়া গ্রামের আব্দুল আলী মিয়ার ছেলে শরীফ খান ও ছাদেক হোসেনের ছেলে রবিউল হোসেন। বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের চাঁদপুর জেল হাজতে প্রেরন করা হয়।

কচুয়া থানার এএসআই সফিকুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে একাধিক মামলার জিআর ওয়ারেন্ট রয়েছে। বুধবার তাদের আটক করতে গেলে ৭০পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন