POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিধিনিষেধ মানাতে তৎপর

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১ | সময়: ৮:৪৫ অপরাহ্ণ

করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে বুধবার থেকে সারাদেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনের ন্যায় চাঁদপুরের কচুয়া উপজেলায়ও শুরু হয়েছে।

লকডাউন কার্যকরে মাঠে রয়েছে উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ, সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এম.এ রউফ খানের এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

লকডাউনের তৃতীয় দিন শুক্রবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র নেতৃত্বে উপজেলার বিভিন্ন হাট-বাজার, রাস্তা-ঘাট ও জনগুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন দোকান ও পথচারীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়।

এই সময়ে ব্যবসা-বাণিজ্য সঙ্কুচিত হলেও অর্থনীতি সচল রাখতে চায় সরকার। গত বছর করোনার প্রথম ধাক্কা সামাল দেয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিল রফতানি খাত ও রেমিটেন্স।

এ লক্ষ্যে লকডাউনের মধ্যেই দেশের শিল্প-কারখানাগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনায় চালু রাখা হচ্ছে। সীমিত পরিসরে চলবে ব্যাংকিং সেবাও। ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ লকডাউন চলবে।

উল্লেখ্য যে- মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা ১৩ দফা বিধিনিষেধ সংবলিত প্রজ্ঞাপনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, গণমাধ্যমসহ (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া) অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবা সংশিষ্ট অফিস, তাদের কর্মী এবং যানবাহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এছাড়া সর্বাত্মক লকডাউনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে ‘মুভমেন্ট পাস’ দিতে পুলিশ গত মঙ্গলবার (১৩ এপ্রিল) বিশেষ অ্যাপ চালু করলেও গণমাধ্যম কর্মীদের এই পাস লাগবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

সরকারের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, যেমন-কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর) কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তাব্যবস্থা, ডাকসেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশিষ্ট অফিস, তাদের কর্মচারী ও যানবাহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

এছাড়া ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনা, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন বা সৎকার ইত্যাদি অতি জরুরি প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে বের হওয়া যাবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন