POPULAR BD NEWS
Popular BD News Logo

ইফতারের তিন পদ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১ | সময়: ৩:৩১ অপরাহ্ণ

রাজমা সালাদ 

যা লাগবে : রাজমা-১/২ কাপ, সুইটকর্ণ-১/২ কাপ, মটরশুঁটি-১/২ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, আদা+রসুন বাটা ১/২ চা চামচ, হলুদ+মরিচ গুঁড়া ১/২ চা চামচ, ধনিয়াপাতা কুচি পছন্দমতো, বাটার ১০ গ্রাম, লবণ স্বাদমতো, কাঁচামরিচ স্বাদমতো।

যেভাবে করবেন : প্রথমে রাজমাগুলো ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর প্রেসার কুকারে ১ কাপ পানি, লবণ পরিমাণমতো দিয়ে ১০-১২টা সিটি দিয়ে সিদ্ধ করতে হবে। মটরশুঁটি, সুইটকর্ণও সিদ্ধ করে নিতে হবে। একটা ফ্রাইপ্যানে বাটার, পেঁয়াজ, মরিচ, আদা-রসুন, হলুদ-মরিচ, দারুচিনি, এলাচ ও অল্প পানি দিয়ে ৩-৪ মিনিট কষিয়ে রাজমা দিয়ে কিছু সময় ভেজে নামিয়ে ফেলতে হবে। তারপর সব কিছু মিশিয়ে লেবুর রস, ধনিয়াপাতা, পুদিনাপাতা দিয়ে পরিবেশন করতে হবে।

মটরশুঁটির চপ

যা লাগবে : মটরশুঁটি ১ কাপ, আলু ১টি ছোট, পেঁয়াজ কুচি মিহি ১ কাপ, মরিচ কুচি মিহি ১ কাপ, আদা বাটা ১/২ চামচ, জিরা বাটা ১/২ চামচ, মরিচ গুঁড়া ১ চামচ, ডিম ১টি, বিস্কুটের গুঁড়া/ব্রেডক্রাম ১ কাপ, তেল ১ কাপ।

যেভাবে করবেন : মটরশুঁটিকে হালকা সিদ্ধ করে বেটে নিতে হবে, আলু সিদ্ধ করে ম্যাশ করে নিতে হবে। এবার মটরশুঁটির সঙ্গে আলু, পেঁয়াজ কুচি, জিরা বাটা, আদা বাটা, কাঁচামরিচ কুচি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এবার গোল গোল করে চপের আকার দিয়ে ফেটানো ডিমে মাখিয়ে বিস্কুটের গুঁড়াতে গড়িয়ে নিতে হবে। এবার ফ্রিজে রাখুন ১০-১৫ মিনিট, তারপর গরম তেলে হালকা আঁচে চপগুলো ভেজে পরিবেশন করুন।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন