POPULAR BD NEWS
Popular BD News Logo

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১ | সময়: ২:২৬ অপরাহ্ণ

বগুড়ার শেরপুর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার বেলা ১০টায় উপজেলার মহিপুর কলোনি গ্রামের মো. বুলবুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন হেলেনা বেগম (৪৮), আমেনা খাতুন (৪৬), জোসনা খাতুন (৩০) ও মো. নুরুজ্জামান (৩২)। তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রতন হোসেন বলেন, রান্নাঘরের গ্যাস সিলিন্ডারে লিকেজ ছিল। আজ সকালে গ্যাসের চুলা জ্বালানোর সময় ওই লিকেজ থেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের চার সদস্য দগ্ধ হন। তাঁরা এখন হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্র:প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন