POPULAR BD NEWS
Popular BD News Logo

ফেরি বন্ধ, ঝুঁকি নিয়ে ট্রলারে পারাপার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১ | সময়: ১:৫৭ অপরাহ্ণ

লকডাউনের তৃতীয় দিনে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে জরুরি প্রয়োজনে চলছে তিনটি ফেরি। তবে সাধারণ ফেরি চলাচল বন্ধ। তাই ঝুঁকি নিয়ে ট্রলারে নদী পার হচ্ছেন অনেকে। শুক্রবার (১৬ এপ্রিল) ঘাটে এ চিত্র দেখা গেছে।

জরুরি প্রয়োজনে ৩টি ফেরি চালু থাকলেও ঘাট কর্তৃপক্ষ যাত্রী বহনে কড়াকড়ি আরোপ করছে। এতে ঝুঁকি নিয়ে ট্রলারে ২০ টাকার ভাড়া ২০০ টাকা দিয়েও পার হতে দেখা যায়। লকডাউনে সামাজিক দূরত্ব তো মানছেই না বরং গাদাগাদি করে ট্রলারে পার হচ্ছেন অনেকে।

ঘাট এলাকায় মানুষের জড়ো হয়ে থাকতেও দেখা যায়। এ সময় অনেকে মাস্ক ছাড়াও ঘোরাঘুরি করছে ঘাট এলাকায়। ঘাটে আসা মানুষ দিচ্ছেন নানা অজুহাত।

কালাম নামের একজন বলেন, “রাতে ফেরি চলার খবর পেয়ে আসলাম। এখন দেখি ফেরিতে যাত্রী বহন করছে না। ফেরি ছাড়ছে দীর্ঘ সময় পরপর। তাই ২০০ টাকা দিয়ে ট্রলারে যাচ্ছি।”
সূত্র:জাগরণ
H/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন