POPULAR BD NEWS
Popular BD News Logo

রহিমানগর বাজার পরিদর্শন করলেন এসিল্যান্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১ | সময়: ৩:৩১ অপরাহ্ণ

সরকারের ঘোষিত ৭দিনের লকডাউনের দ্বিতীয় দিনে কচুয়া উপজেলার রহিমানগর বাজার পরিদর্শন করলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা।

তিনি বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনে, একটি কনফেকশনারী দোকান খোলা থাকায় ৩”শত টাকা ও একটি সিএনজি থেকে ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও তিনি (১৬ এপ্রিলে) শুক্রবার দিনের মধ্যে কাঁচা বাজার রহিমানগর হাইস্কুল মাঠে নিয়ে যাওয়ার জন্য এসকল ব্যবসায়ীদের নির্দেশ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, রহিমানগর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুস সালাম সওদাগর,স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন ও সাংবাদিক মফিজুল ইসলাম বাবুলসহ থানার পুলিশ সদস্যবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।

উল্লেখ্য যে, আজ বৃহস্পতিবার এ বাজারের হাটেরদিন থাকায় লকডাউন নিয়ন্ত্রণ করা যায়নি, দুপুরে প্রায় ৩০ মিঃ পরিদর্শন চলাকালে ব্যবসায়ীরা খবর পেয়ে হুলস্তল করে দোকানপাট বন্ধ রাখার পর আবার যেই সেই হয়ে পড়ে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন