লক্ষ্মীপুরের বিসিক শিল্পনগরী এলাকায় ডিটারজেন্ট উৎপাদন মেশিনে কাঁটা পড়ে প্রাণ হারালেন শ্রমিক মহরম খাঁন হৃদয় (৩০)।
বুধবার (১৪ এপ্রিল) দুপুরে পি.টি কনজুমার প্রোডাক্টস নামে ডিটারজেন্ট ও টয়লেট ক্লিনার উৎপাদন কারখানায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নিহত মহরম খাঁন হৃদয় ওই কারখানার একজন শ্রমিক। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জের বাসিন্দা।