POPULAR BD NEWS
Popular BD News Logo

চিএ নায়িকা পপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না!

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১ | সময়: ২:১২ অপরাহ্ণ

নায়িকা পপিকে খুঁজে পাচ্ছেন না ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমার নায়ক ও পরিচালক রাজু আলীম। আর এ কারণে তার ছবির কাজও বন্ধ আছে কয়েক মাস ধরে।

এদিকে গুঞ্জন উঠেছে পপি নাকি বিয়ে করেছেন। এমনই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে ঢালিউডের আকাশে বাতাসে৷ তবে পাত্রের পরিচয় বা বিস্তারিত জানা না গেলেও পপির হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে গুঞ্জন বেশ মজবুত হয়েছে।

এছাড়া সিনেমার পরিচালক তার খোঁজে তাকে ফোন করেছেন, তার বাড়ি গেছেন, কিন্তু কোথাও পাননি তাকে।

এ বিষয়ে রাজু আলী আলীম বলেন, ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমার শুটিং প্রায় শেষ। অল্প কিছু কাজ বাকি আছে পপির৷ এমন সময়ই পপি নিরুদ্দেশ। কয়েক মাস ধরেই তিনি পপিকে খুঁজছেন। তার ইস্কাটনের বাসায় খোঁজ নিয়েছেন। কিন্তু সেখানে পপি থাকছেন না।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন