POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে আরও ১৭ জনের করোনা শনাক্ত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১ | সময়: ১২:০৫ অপরাহ্ণ

চাঁদপুরে বুধবার আরো ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৭জন, হাজীগঞ্জের ৩জন, শাহরাস্তির ৪জন ও মতলব উত্তরের ৩জন রয়েছেন।

একই দিনে ৩৩জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৫জন, মতলব দক্ষিণের ২জন, ফরিদগঞ্জের ৩জন, হাজীগঞ্জের ৫জন, শাহরাস্তির ৩জন, হাইমচরের ২জন, কচুয়ার ১জন ও মতলব উত্তরের ২জন।

১৪ এপ্রিল বুধবার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭২৯জন। এর মধ্যে মৃতের সংখ্যা ১০৩জন। সুস্থ হয়েছেন ৩০৩৮জন। বর্তমানে চিকিৎসাধীন ৫৯৮জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ১৯জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।

W/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন