POPULAR BD NEWS
Popular BD News Logo

দেশে সর্বোচ্চ রেকর্ড ৯৬ মৃত্যু, শনাক্ত ৫,১৮৫ জন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২১ | সময়: ৭:২২ অপরাহ্ণ
করোনায় সংক্রমিত হয়ে দেশে আরও ৯৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সর্বোচ্চ সংখ্যা এটি। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ১৮৫ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৮২৫ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৮৯ শতাংশ।

এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ৩ হাজার ১৭০ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ৯৮৭ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯১ হাজার ২৯৯ জন।

সূত্র: প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন