POPULAR BD NEWS
Popular BD News Logo

সম্পত্তি বিরোধ, প্রতিবন্ধি সন্তানসহ পুরো পরিবার একমাস ধরে বন্দি

মো: মজিব পাটোয়ারী | প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২১ | সময়: ৭:১৯ অপরাহ্ণ
টিন ও দেয়ালের মাঝে বন্দী গিয়াস উদ্দিনের পরিবার। সম্পত্তি বিরোধ, প্রতিবন্ধি সন্তানসহ পুরো পরিবার একমাস ধরে বন্দি। ঘটনাটি হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর গ্রামের আশেক আলী লন্ডনী বাড়ির মৃত: আলী হোসেনের ছোট ছেলে গত একমাস ধরে চার দেয়ালের মাঝে বউ বাচ্চা নিয়ে বন্দী জীবন যাপন করছেন।
সোমবার সরেজমিনে দেখাগেছে, গিয়াস উদ্দিন তার পরিবার ও তিন সন্তানের মধ্যে  বড় সন্তান প্রতিবন্ধি। তিনি তার স্ত্রী সন্তান সহ দীর্ঘ একমাস ধরে ঘরের চারপাশে বেড়া ও দেয়ালের মাঝে বন্দী জীবন যাপন করছেন।
এই বিষয়ে ভুক্তভোগী গিয়াসউদ্দিন বলেন, আমাদের বাবার সম্পত্তি নিয়ে আমার বড় দুই ভাইয়েরা মিলে দীর্ঘদিন যাবত আমার সাথে ঝামেলা করে আসছে।
এছাড়াও আমার বৃদ্ধ মাকে আমার নামে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে। তারপর কখনো প্রতিবাদ করিনি। কিছু থেকে কিছু হলে আমাকে দু’ভাই একত্রে আমাকে তেড়ে আসে মারধর করতে। এবং আমার বসতি ঘরে ভাঙ্গচুর চালায়। বিষয়টি স্হানীয় ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়াকে অবগত করলে তিনি সবাইকে মামলা তুলে নিতে বলেন।
এবং আমার চলাচলের একমাত্র পথ যেনো বন্ধ না করে সে বিষয়ে সবাইকে বলেছেন। কিন্তু কে শুনে কার কথা” আমার বসতঘরের দু’পাশে অন্যদের দেয়াল। আর আমার নিজস্ব সম্পত্তির উপর দু’ই পাশে বেড়া দিয়ে আমার চলাচলের পথ বন্ধ করে দেয়। এবং আমার সম্পত্তি দখল করার পায়তারা করছে। এখন অন্যের বাড়ির উপর দিয়ে দেয়াল টপকিয়ে আসতে হয়।
আজ একমাস চলাচলের পথা বন্ধ থাকায় আমার সন্তানদের মক্তবে পর্যন্ত পাঠাতে পারি না। নিজে ও হাট-বাজারে যেতে পারি না। আমার চলাচলের পথে বেড়া সরিয়ে নিতে বললে আমার দু’ভাই ছুটে আসে আমাকে ও আমার সন্তানদের মারধর করতে। এই এলাকার গন্যামান্য ব্যাক্তিবর্গরা এসে বার বার চলাচলের পথে বেড়া উঠিয়ে দেয়ার কথা বললেও তারা কারো কথাই কর্নপাত করেন না। বরং তারা আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা দাবি করেন।
পাঁচ লক্ষ টাকা দিলে আমার চলাচলের রাস্তা থেকে বেড়া সরিয়ে নিবে। স্হানীয় প্রশাসন ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের কাছে আমার আকুল আবেদন আমার চার দেয়ালের মাঝে বন্দী জীবন থেকে পরিত্রাণ পেতে আপনাদের সহযোগিতা কামনা করি।
এদিকে গিয়াস উদ্দিনের বড় দু’ই ভাই প্রথমেই সাংবাদিকদের দেখে তাদের উপর চড়াও হয়ে উঠেন। পরে চারদিকে বেড়া দেয়া ও চলাচলের রাস্তা বন্ধ করার বিষয়ে গিয়াস উদ্দিনের বড় ভাই শফিকুল ইসলাম ও আলমগীর হোসেন বলেন, আমার ছোট ভাই বোনদের কাছ থেকে কৌশল অবলম্বন ওয়ারিশের সম্পত্তি নিজের নামে লিখে নেয়। শুধু তাই নয় আমার বৃদ্ধ মায়ের সাথে খারাপ আচরণ করে।
এবং  আমার পরিবারকেও মারধর করে এবং বাজে ভাবে গালিগালাজ করে। অর এই রকম আচরণের কারনে মাকে নিয়ে থানায় মামলা করে তাকে জেল হাজতে পাঠিয়েছে। আমার প্রশ্ন কেন আজ আমার ছোট ভাইকে চারদিকে থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছি।
এই বিষয়ে স্হানীয়রা জানান, গিয়াস উদ্দিন কখনোই তার মায়ের সাথে খারাপ আচরণ করতে দেখিনি। তাদের ভাইদের সাথে  সম্পত্তিগত বিরোধ চলছে। এ নিয়ে কয়েকটি মামলাও হয়েছে। আমাদের ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া বিষয়টি নিরসনের জন্য উভয়কে মামলা তুলে নিতে নির্দেশ দেন। কিন্তু তারা মামলা তুলে নিলেও গিয়াস উদ্দিনের চলাচলের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেন। এখন অন্যর বাড়ির ভিতর দিয়ে দেয়াল টপকিয়ে বাড়িতে আসতে হয়।
এবিষয়ে চেয়ারম্যান মানিক হোসেন বলেন, তাদের সমস্যা নিরসনের জন্য একাধিকবার বৈঠক হয়েছে। এবং চলাচলের রাস্তা খুলে দেয়ার জন্য বলেছি।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন