POPULAR BD NEWS
Popular BD News Logo

আল্লামা শফী হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত যে ৪৩ জন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২১ | সময়: ৭:৪৪ অপরাহ্ণ

হেফাজত ইসলামের প্রতিষ্ঠাতা আমীর আল্লামা শফীর মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার পিবিআই হেফাজতের বর্তমান আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব নাসির উদ্দিন মুনিরসহ ৪৩ জনকে দায়ী করে চট্টগ্রাম জুডিশিয়াল তৃতীয় জজ আদালতের কাছে তদন্ত প্রতিবেদনে দাখিল করে।

আদালত সূত্রে জানা গেছে, ৪৩ জনের মধ্যে ৩১ জন এজাহারভুক্ত। তারা হলেন- মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা মীর ইদরিস, হাবিব উল্লাহ আজাদী, আহসান উল্লাহ, আজিজুল হক ইসলামাবাদী, জাকারিয়া নোমান ফয়েজী, আব্দুল মতিন, মো. শহীদুল্লাহ, রিজওয়ান আরমান, হাসানুজ্জামান, মো. এনামুল হাসান ফারুকী, মীর সাজেদ, জাফর আহমদ, মীর জিয়াউদ্দিন, মাওলানা আহম্মদ, মাওলানা মাহমুদ, আসাদুল্লাহ, জুবাইর মাহমুদ, হাফেজ জুনায়েদ আহমেদ, আনোয়ার শাহ, ছাদেক জামিল কামাল, কামরুল ইসলাম কাসেমি, মো. হাসান, ওবায়েদুল্লা ওবায়েদ, জুবাইর, মাওলানা মোহাম্মদ, আমিনুল হক, সোহেল চৌধুরী, মবিনুল হক, নাইমুল ইসলাম খান ও হাফেজ সায়েম উল্লাহ।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন