POPULAR BD NEWS
Popular BD News Logo

হেফাজতে ইসলাম থেকে আব্দুল্লাহ মোহাম্মদ হাসানের পদত্যাগ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২১ | সময়: ৫:৫৬ অপরাহ্ণ

হেফাজতে ইসলাম থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির নায়েবে আমির মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান।

মঙ্গলবার (১৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের রিসোর্ট কাণ্ডের পর আব্দুল্লাহ মোহাম্মদ হাসানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে। এসব অভিযোগের প্রেক্ষিতে তিনি পদ থেকে সরে দাড়াচ্ছেন।

এর আগে হেফাজত কর্মীদের তাণ্ডবের প্রতিক্রিয়ায় সংগঠন ছেড়ে দেওয়ার ঘোষণা দেন আরেক নায়েবে আমির আবদুল আউয়াল। পরে দলীয় সিদ্ধান্ত মতে তিনি স্বপদে নিয়োজিত থাকেন।
সূত্র:জাগরণ
H/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন