POPULAR BD NEWS
Popular BD News Logo

হেফাজতের ৬০ নেতাকর্মী গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২১ | সময়: ৪:২৩ অপরাহ্ণ

গত ২৬, ২৭ ও ২৮ মার্চ হেফাজতে ইসলামের বিক্ষোভ চলাকালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও দুটি মামলা হয়েছে।

৬০ জন হেফাজত নেতাকর্মীসহ ১৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়।

এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৫টি, আশুগঞ্জ থানায় ৩টি ও সরাইল থানায় ২টি ও রেলওয়ে থানায় একটিসহ মোট ৫১টি মামলা হয়েছে।

সূত্র:জাগরন

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন