POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১ টন জাটকাসহ আটক ৫

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১ | সময়: ৬:৩১ অপরাহ্ণ

বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান চাঁদপুর কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১ টন জাটকাসহ ৫ জন পাচারকারীকে আটক করা হয় এবং জাটকা বহনকারী পিকআপ জব্দ করা হয়।

সোমবার ১২ এপ্রিল দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে.কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার চাঁদপুর লে.এম আসাদুজ্জামান এর নেতৃত্বে চাঁদপুর গাছতলা ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে একটি পিকআপ  থেকে ৫ জন পাচারকারীসহ আনুমানিক ১ টন জাটকা জব্দ করা হয়।

উক্ত অভিযানে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো.ফারুক আহম্মেদ ও নিবার্হী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম উপস্থিত ছিলেন।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন