POPULAR BD NEWS
Popular BD News Logo

হেফাজত ইসলামের নেতা আজিজুল হক সাত দিনের রিমান্ডে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১ | সময়: ৬:২৪ অপরাহ্ণ
ইসলামাবাদীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

দু’হাজার তের সালের ৫ই মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্তরে অবৈধ সমাবেশ, হত্যাচেষ্টা, পুলিশের কাজে বাধা, এবং বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে পল্টন থানায় মামলা হয়।

পল্টন থানার নিবন্ধন কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, এই মামলায় গতকাল রোববার আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক কামরুল ইসলাম তালুকদার ১০দিনের রিমান্ড চান। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সূত্র:বিবিসি বাংলা

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন