POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে দাফনকারীদের সরঞ্জাম দিলেন প্রচেষ্টা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ৩, ২০২০ | সময়: ১:৪৭ অপরাহ্ণ

করোনায় আক্রান্ত বা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের দাফনকারীদের সরঞ্জামাদি দিলেন হাজীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন প্রচেষ্টা। বুধবার বিকালে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ সংলগ্নে দাফনকারী দলের সদস্যদের হাতে সরঞ্জামাদি তুলে দেন প্রচেষ্টার নেতৃবৃন্দ।

ওইসময় উপস্থিত ছিলেন দাফনকারী দলের সদস্য মাওলানা যোবায়ের আহমাদ, শিক্ষক শরীফুল হাসান ও হাজী মো. সুমন, প্রচষ্টার সভাপতি সামছুদ্দোহা সোহেলসহ নেতৃবৃন্দ।

প্রচষ্টার সভাপতি সামছুদ্দোহা সোহেল বলেন, খবর শুনার সাথে সাথে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছি। আমরা অতি অল্প সময়ের মধ্যে ১ ডজন পিপি, ১ ডজন চশমা, ৫০ জোড়া হ্যান্ড গ্লাবস, ৬ পিচ সেনিটাইজার দিতে সক্ষম হয়েছি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন