POPULAR BD NEWS
Popular BD News Logo

কঠোর লকডাউনেও শিল্প-কারখানাসহ আর যা খোলা থাকবে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১ | সময়: ৪:২২ অপরাহ্ণ

কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে সারা দেশে সাত দিনব্যাপী ‘কঠোর লকডাউন’ শুরু হচ্ছে।  এই সময়ে গণপরিবহন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও উৎপাদনমুখী কারখানা খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা বিধিনিষেধের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।  এতে বলা হয়েছে— ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এসব নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এই সময় সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

তবে শিল্পকারখানা স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। নিজ নিজ প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় শ্রমিকদের আনা-নেওয়া নিশ্চিত করতে হবে।

লকডাউনে গার্মেন্টস, শিল্পপ্রতিষ্ঠান খোলা থাকছে। জরুরি সেবা চালু থাকবে।

দেশে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে রোগী ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় এক সপ্তাহের এই ‘কঠোর লকডাউনের’ ঘোষণা দিল সরকার।

সত্র:যুগান্তর

H/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন