POPULAR BD NEWS
Popular BD News Logo

গাড়ি উল্টে চালকের মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১১, ২০২১ | সময়: ৫:৫৫ অপরাহ্ণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে লরি উল্টে নাঈম হোসেন (২০) নামে এক চালক নিহত হয়েছেন।

আজ রবিবার সকালে উপজেলার মাইজবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত নাঈম হোসেন উপজেলার সৈয়দ পাড়া গ্রামের শামছুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাইজবাড়ি ইউসুফ মার্কেটসংলগ্ন এলাকায় রবিবার বেলা ১১টার দিকে লড়িচালক নাঈম হোসেন নিচে থেকে লরি ওপরে তোলার চেষ্টা করেন। এ সময় লড়ির সামনের ইঞ্জিন উল্টে যায়। এতে চালক নাঈমের মাথায় আঘাত লাগে।

পরে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সূত্র:কালের কন্ঠ

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন