POPULAR BD NEWS
Popular BD News Logo

বসত ঘরে চুরি , পুকুরে বিষ প্রয়োগ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১১, ২০২১ | সময়: ৫:৪৪ অপরাহ্ণ

হবিগঞ্জের মাধবপুরের গোবিন্দপুরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।  গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ওসমান মিয়ার পুকুরে এ ঘটনা ঘটে।

ওসমান মিয়া সাংবাদিকদের বলেন, একই দিন রাতে আমার বসত ঘরে চুরি হয়। চোরেরা গভীর রাতে আমার বসত ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় এবং ঘরের থাকা মালামাল ভাঙচুর করে। চুরেরা চলে যাওয়ার পথে আমার বাড়ির উঠানে বনগাছে আগুন দিয়ে যায়। এ ঘটনায় আহত আমার স্ত্রী মিনা বেগম মাধবপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসমান মিয়ার স্ত্রী আহত মিনা বেগম জানান, আমি চুরিতে বাধা দিলে হাতে আগুন ধরিয়ে দেয় চোরেরা । আগুনে আমার হাতের আঙ্গুলে কয়েকটি স্থানে ক্ষতের সৃষ্টি হয়ে গেছে।

সূত্র:কালের কন্ঠ

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন