POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট্য ব্যবসায়ী সেলিম তালুকদারের জানাজা সম্পন্ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ১১, ২০২১ | সময়: ১২:৫২ অপরাহ্ণ

হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আরিফুর রহমান সেলিম তালুকদার (৫২) জানাজা সম্পন্ন হয়। তিনি শনিবার  ১০ এপ্রিল ২০২১ রাত আনুমানিক ১১ টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে শ্বাসকষ্ট ও ব্রেইন স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করেন।

তিনি হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ হাই ফ্যাশন ফার্নিচারের স্বত্ত্বাধিকারী ছিলেন। সেলিম তালুকদার হাজীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড টোরাগড় তালুকদার বাড়ীর মরহুম আলী আকবর তালুকদারের মেঝ ছেলে ছিলেন।

মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়ে, স্ত্রী, মা, তিন ভাই ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিনি হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সাবেক অভিভাবক সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনিছুর রহমান তালুকদারের ছোট ভাই ছিলেন। হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে ১১ এপ্রিল ২০২১ সকাল ১০ টায় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অধ্যক্ষ আবু ছাইদ, অধ্যাপক জামাল তালুকদার, শাহজাহান তালুকদার, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মনির কাজী, আবু সুফিয়ান রানা সহ আত্মীয় স্বজন, এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাকে তালুকদার বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফনকাজ সম্পন্ন করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন