POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রিন্স ফিলিপ, রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী মারা গেছেন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ৯, ২০২১ | সময়: ৯:৪০ অপরাহ্ণ

প্রিন্স ফিলিপ, রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ৯৯ বছরে মারা গেছেন বলে বাকিংহাম প্রাসাদ ঘোষণা করেছে।

প্রিন্স ফিলিপ ১৯৪৭ সালে প্রিন্সেস এলিজাবেথকে বিয়ে করেন। এর পাঁচ বছর পর প্রিন্সেস এলিজাবেথ ব্রিটেনের রানি হন।

ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে তিনি কোন রাজা বা রানির সবচেয়ে দীর্ঘদিনের জীবনসঙ্গী ছিলেন।

বাকিংহাম প্রাসাদ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে: “মহামান্য রানি খুবই দুঃখের সাথে তাঁর প্রিয় স্বামী প্রিন্স ফিলিপ, ডিউক অফ এডিনবারার মৃত্যুর খবর ঘোষণা করেছেন।

“ডিউক, উইন্ডসর কাসেলে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।”

সূত্র: বিবিসি বাংলা

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন