POPULAR BD NEWS
Popular BD News Logo

মাদক সেবনের কথা বাবাকে বলে দেওয়ায় চাচাকে কুপিয়ে হত্যা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৯, ২০২১ | সময়: ৬:৫০ অপরাহ্ণ

নওগাঁর ধামইরহাটে মাদক সেবনের কথা বাবাকে বলে দেওয়ায় প্রতিবেশী ভাতিজার হাঁসুয়ার আঘাতে মোস্তফা রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে জয়পুরহাট সদর হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে সকাল ১০টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের পূর্ব তাহেরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোস্তফা রহমান ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে এবং ভাতিজা রাজু হোসেন (২০) একই গ্রামের এনামুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজু হোসেন একজন উচ্ছৃঙ্খল প্রকৃতির ছেলে। গোপনে মাদক সেবন করত। মাদকসেবনের বিষয়টি রাজুর বাবাকে জানিয়ে দেন প্রতিবেশী চাচা মোস্তফা রহমান। এরই জের ধরে মোস্তফার ওপর ক্ষিপ্ত হয় রাজু।

শুক্রবার সকালে মোস্তফা রামপুরা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাজুর বাড়ির সামনে মোস্তফাকে দেখে ধারালো হাঁসুয়া দিয়ে পেছনে থেকে মাথায় আঘাত করে রাজু।

মোস্তফা গুরুতর জখম হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন