POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে পৃথক অগ্নিসংযোগে তিন বসত ঘর পুড়েছে

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ২, ২০২০ | সময়: ১০:৩৪ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পৃথক অগ্নিসংযোগের ঘটনায় তিনটি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ তিন লাখ টাকা।

২ জুন মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নাগদা ও নারায়ণপুর ইউনিয়নের বদরপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নাগদ গ্রামের শাহজালাল প্রধানের খরের পাড়ায় ও রাত পোনে ১০ টায় বদরপুর গ্রামের মৃত আমির হোসেন পাটওয়ারীর ছেলে আলমগীর হোসেন পাটওয়ারীর পরিত্যক্তব দুটি বসত ঘর ও একটি গোয়ালঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ অগ্নিসংযোগের বিষয়গুলো নিশ্চিত করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন