ভোলার মনপুরার মেঘনা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তবে উদ্ধারকৃত লাশটি ঢাকার নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে দুর্ঘটনায় পতিত হওয়া সাবিত আল হাসান লঞ্চের নিহত কোনো যাত্রীর বলে ধারণা করছেন পুলিশসহ স্থানীয়রা।
জানা যায়, মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা সকালে রামনেওয়াজ ঘাটসংলগ্ন মেঘনায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন।
পরে মনপুরা থানার ওসি (তদন্ত) আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এসআই সুভাষ, এসআই চপলসহ পুলিশের একটি টিম গিয়ে মেঘনা থেকে ভাসমান লাশটি উদ্ধার করে।
মনপুরা থানার ওসি (তদন্ত) আবদুল্লাহ আল মামুন জানান, মেঘনা থেকে উদ্ধারকৃত অজ্ঞাত লাশটির সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ভোলায় হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ওপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তবে ধারণা করা হচ্ছে, লাশটি নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চ দুর্ঘটনায় নিহত কোনো যাত্রীর হতে
সূত্র:যুগান্তর
H/N