POPULAR BD NEWS
Popular BD News Logo

দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু ৬৬, আক্রান্তের রেকর্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৬, ২০২১ | সময়: ৫:১৮ অপরাহ্ণ

কোভিড-১৯ সংক্রমণ বেড়েই চলেছে।  আক্রান্ত রোগীর মৃত্যুও বাড়ছে পাল্লা দিয়ে।  দেশে গত ২৪ ঘণ্টায় ৬৬ জনের মৃত্যু হয়েছে মহামারিতে।  এক বছরেরও বেশি সময় ধরে চলমান বৈশ্বিক এই মহামারিতে দেশে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
করোনায় মৃত্যু ও আক্রান্তের সবশেষ পরিসংখ্যান জানাতে মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের ৩০ জুন এক দিনে ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যেটি ছিল এতদিন সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড।  আজকের পরিসংখ্যান অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে।

আজ করোনা আক্রান্তের দিক থেকেও দেশে রেকর্ড হয়েছে।  ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৩১১টি নমুনা পরীক্ষা করে ৭ হাজার ২১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার দেশে ৭ হাজার ৮৭ জনের করোনা শনাক্ত হয়; যা একদিনে সর্বোচ্চ শনাক্ত ছিল। আজকের পরিসংখ্যান  রেকর্ডকেও ছাপিয়ে গেল।

আজকের ৬৬ জন নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৯ হাজার ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জন হয়েছে।

গত একদিনে আরও ২ হাজার ৯৬৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৮ হাজার ৩৮৩ জন হয়েছে।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন