POPULAR BD NEWS
Popular BD News Logo

ইয়াবাসহ যুবক আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৬, ২০২১ | সময়: ৩:৪০ অপরাহ্ণ

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বাংলাদেশ হাট এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ রোহান মিয়া (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) মানিকগঞ্জ সিপিসি।

মাদকসহ আটক রোহান গড়পাড়া পাঞ্জনভখারা  গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। তাকে সোমবার রাত সাড়ে ৮টার দিকে আটক করা হয়। র‌্যাব-৪ মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার  সিনিয়র এএসপি  উনু মং এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাবের ওই কর্মকর্তা জানান, সোহান একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গড়পাড়া ইউনিয়নের বাংলাদেশ হাট নামক স্থান থেকে ১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

এ ব্যাপারে তার বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে বলেও জানান র‌্যাবের মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার এএসপি  উনু মং।

সূত্র:যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন