হাজীগঞ্জ বাজারে লকডাউন মানি না মানবো না বলে মিছিল করেছে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের একাংশ। মঙ্গলবার সকালে হাজীগঞ্জ বাজারের চাঁদপুর-কুমিল্লাসড়কে একটি মিছিল করে। মিছিল শেষে হাজীগঞ্জ প্লাজার সামনে একটি সমাবেশ মিলিত হয় সবাই। মিছিল শেষে বক্তৃতা করেন হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি।
ওইসময় ব্যবসায়ী কাউছার আলমের পরিচালনায় বক্তব্য রাখেন ব্যবসায়ী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকনসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।
অধিকাংশ দোকান অর্ধ সাটার খুলে কেনা কাটা করতে দেখা গেছে। তবে তারা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে আন্দোলন করেছে।