রোটার্যাক্ট ক্লাব অফ হাজীগঞ্জ এর ২০২১-২০২২ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার রোটারী ক্লাব অফ হাজীগঞ্জ এর নিজস্ব কার্যালয়ে রোটার্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটাঃ জাফর আহম্মাদ এ কমিটি ঘোষনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ হাজীগঞ্জ এর ২০২০-২১ সালের সভাপতি ইঞ্জিঃ মাসুদ ইবনে মিজান (নিশান), রোটার্যাক্ট ক্লাব অফ হাজীগঞ্জ ২০২০-২১ সালের সভাপতি জহির রায়হান সহ রোটার্যাক্ট ক্লাব অফ হাজীগঞ্জ এর বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
পরিচিতি :
রোটার্যাক্ট হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ যুব সংগঠন যা ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণীদের মাধ্যমে পরিচালিত এবং রোটারি ইন্টারন্যাশনাল এর সহযোগী হিসেবে কাজ করছে। গত ১৩ই মার্চ ২০১৮ বিশ্বের সর্ববৃহৎ যুব সংগঠন হিসেবে রোটার্যাক্ট আন্দোলন পার করেছে গৌরবময় ৫০বছর । ১৮ থেকে ৩০ বছরের তরুন-তরুনীরা এই সংগঠন এর সাথে যুক্ত হয়ে কাজ করতে পারে। এটা সাধারনত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারাই পরিচালিত হয়। Rotary International ১৯৬৬সালে অ্যামেরিকার টেক্সাসের হোস্টন ইউনিভার্সিটির এক দল ছাত্রকে দায়িত্ব দেয় একটি আন্তর্জাতিক যুব সংগঠনের নাম ও কর্ম পদ্ধতি প্রণয়নের জন্য। উক্ত কমিটি Rotaract শব্দটি সংগঠনের নাম হিসেবে গ্রহণ করে যা Rotary in Action এর সংক্ষিপ্তরুপ। এরপর নর্থ ক্যারোলিনায় ১৯৬৮সালে রোটার্যাক্ট এর কার্যক্রম শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়িস অঙ্গরাজ্যের এভানস্টোনে এর সদর দফতর অবস্থিত। রোটার্যাক্ট আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে, নিজ ব্যক্তিত্ব বিকাশে তরুন-তরুণীদের মধ্যে জ্ঞান ও কর্ম দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা, তাদের জনগোষ্ঠীর বাস্তব ও সামাজিক চাহিদার প্রতি মনযোগী হওয়া এবং বন্ধুত্ব ও সেবার সাংগঠনিক কাঠামোর মাধ্যমে সমগ্র বিশ্বের সকল মানুষের মধ্যে উন্নততর সম্পর্ক গড়ে তোলা। সংগঠন টির মাধ্যমে দায়িত্বশীলতা, অনুষ্ঠান পরিচালনা, উপস্থাপনা, সাংগঠনিক দক্ষতা এবং ব্যক্তিগত উন্নয়নসহ দেশ ও প্রবাসে অনেক বন্ধু, অনেক গুণিজনের সান্নিধ্য পাওয়ার সুযোগ রয়েছে, যাদের কাছ থেকে প্রতিনিয়ত প্রতিটি পরিচয়ে নতুন কিছু শেখার দ্বার উন্মোচিত হবে। বিভিন্ন জনকল্যাণমূখী ও সেবামূলক প্রকল্প গ্রহণের পাশাপাশি রোটারী ফাউন্ডেশনের অর্থায়ণে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য স্কলারশিপ, মানবধর্মী প্রকল্পে, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় পিস ফেলোশিপ প্রদাণের মাধ্যমে বিভিন্ন দেশে সফরে নিয়ে যাওয়া হয়। রোটার্যাক্ট আন্দোলন হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্রমবর্ধমান ক্লাব কার্যক্রম যা অতি অল্প সময়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।