কুমিল্লায় লক ডাউন উপেক্ষা করে ব্যবসায়ীদের মিছিল ও সমাবেশ। কুমিল্লা শহরের রাজগঞ্জ , কান্দিরপাড, নিউমার্কেট ও সাত্তার খান কমপ্লেক্স এ ব্যবসায়ীরা পৃথক পৃথক সমাবেশ করেন। তারা সড়কে যান চলাচল বন্ধ করে দেন।
ব্যবসায়ীদের মুখে শ্লোগান ছিল, “ স্বাস্হ্য বিধি মানব, দোকানপাট খুলব।” বর্তমান লক ডাউনে ব্যবসায়ীদের কথা বিবেচনা করে দোকান খুলে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এর দৃষ্টি আকর্ষন করেন।
তবে ব্যবসায়ীরা স্বাস্হ্য বিধি মেনে দোকান খোলার কথা বললেও মিছিল ও সমাবেশে কোন স্বাস্হ্য বিধি মানা হয়নি।