POPULAR BD NEWS
Popular BD News Logo

করোনা যুদ্ধে জয়ী হয়ে কর্মে ফিরলেন পুলিশ নার্স আয়া

সাইফুল ইসলাম সুমন | প্রকাশিত: জুন ২, ২০২০ | সময়: ২:২৯ অপরাহ্ণ

কচুয়া উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উপ-পরির্দশক মোস্তফা কামাল, নার্স মর্জিনা বেগম ও আয়া তানিয়া বেগম সুস্থ হয়ে বাড়ি ও কর্মস্থলে ফিরেছেন। মঙ্গলবার তাদেরকে কর্মস্থালে আসলে ফুল দিয়ে বরণ করা হয়। এ পর্যন্ত কচুয়া উপজেলায় ১২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

জানা গেছে, কচুয়া থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল সুস্থ্য হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছেড়ে সোমবার বিকালে কর্মস্থলে ফিরেন। মোস্তফা কামালের শরীরের অবস্থার উন্নতি ঘটলে দ্বিতীয় দফায় করোনার নমুনা সংগ্রহ হয়। সোমবার তার করোনার ফলাফল নেগেটিভ আসে। তারপর থানার পক্ষ থেকে এসআই মোস্তফা কামালকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

ওই ময় কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল, এসআই লিলুছুর রহমান, নাজির হোসেন, এএসআই শফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে গত ৭ মে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র সিনিয়র স্টাফ নার্স মর্জিনা বেগমের করোনা পজেটিভ সনাক্ত হয়। তার বাসা সাচার বাজারের রেঁনোসা মেডিকেল সেন্টার লক ডাউন করে। মর্জিনা বেগমকে সেখানে কোয়ান্টোইনে রাখা হয়। ওই সেন্টারের আয়া তানিয়া বেগমের করোনা পজেটিভ শনাক্ত হয়। তাকে বাবার বাড়ি নন্দনপুর বড় বাড়ি লকডাউন করে সেখানে রাখা হয়। দু’জনের পুনরায় দ্বিতীয় দফায় করোনা শনাক্তের জন্যে নমুনা সংগ্রহ করা হলে দুজনের ফলাফল নেগেটিভ আসে। দু’জনই বর্তমানে সুস্থ হয়ে কর্মস্থলে ফিরেছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন