POPULAR BD NEWS
Popular BD News Logo

বিমানে আসা ৩৭৫ যাত্রী কোয়ারেন্টিনে না থাকার দাবিতে বিক্ষোভ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৫, ২০২১ | সময়: ৪:২৭ অপরাহ্ণ

লেবানন থেকে পৌনে তিনশো যাত্রী নিয়ে ঢাকা আসা একটি বিমানের যাত্রীরা কোয়ারেন্টিন না করার দাবিতে বিক্ষোভ করছেন।

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশ যেসব দেশের সাথে বিমান যোগাযোগ নিষিদ্ধ করেছে সম্প্রতি, সেই তালিকায় লেবাননও রয়েছে।

কিন্তু এই যাত্রীরা দেশটিতে আটকে পড়ার কারণে রাষ্ট্রীয় বিমান সংস্থার একটি বিশেষ ফ্লাইটে করে তাদের ঢাকায় নিয়ে আসা হয়। শর্ত ছিল ঢাকায় সবাইকে দুই সপ্তাহের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

সোমবার ভোর সাড়ে তিনটার দিকে ফ্লাইটটি ২৭৫জন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

কিন্তু ফেরত আসা এসব ব্যক্তিরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেতে রাজি নন।

সূত্র:বিবিসি নিউজ

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন