POPULAR BD NEWS
Popular BD News Logo

মামুনুল হক: শেখ হাসিনা সংসদে যা বললেন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৪, ২০২১ | সময়: ৫:২৬ অপরাহ্ণ

বাংলাদেশে কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে শনিবার নারায়ণগঞ্জের এক রিসোর্টে যে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়, তা নিয়ে রোববার জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তিনি

মামুনুল হক, তার কর্মকাণ্ড ও হেফাজতে ইসলামের তীব্র সমালোচনা করেন।

প্রায় ৪০ মিনিটের বক্তব্যের একটি বড় অংশ জুড়ে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে যে ধরণের বিক্ষোভ দেখিয়েছে তারা সমালোচনা করে বক্তব্য দেন।

শেখ হাসিনা বলেন, শনিবার মামুনুল হক ‘অপবিত্র কাজ করে সোনারগাঁও এর রিসোর্টে’ ধরা পড়েছেন।

“এরা ধর্মের নামে এত কথা বলে, পবিত্রতার নামে এত কথা বলে, এখন অপবিত্র কাজ করে সোনারগাঁও এর রিসোর্টে ধরা পড়েছে দলটির যুগ্ম মহাসচিব মামুনুল হক। এখন সেটা ঢাকার জন্য নানা রকম চেষ্টা করছে তারা।”

তবে মামুনুল হক পরে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘প্রধানমন্ত্রী না জেনে অসত্য বক্তব্য দিচ্ছেন’। আর হেফাজতে ইসলাম প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে বলেছে, তারা ‘বিব্রত ও হতভম্ব’।

সূত্র:বি বি সি বাংলা

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন